আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

টিএলপির ৩৫০ কর্মীকে মুক্তি দিলো পাকিস্তান সরকার

টিএলপির ৩৫০ কর্মীকে মুক্তি দিলো পাকিস্তান সরকার

পাকিস্তান সরকার দেশটির উগ্র রক্ষণশীল তেহরিকে লাব্বাইক দলের (টিএলপি) ৩৫০ কর্মীকে মুক্তি দিয়েছে। রোববার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ এক টুইট বার্তায় এই তথ্য জানান।

টুইট বার্তায় শেখ রশিদ আহমদ বলেন, 'আমরা ৩৫০ টিএলপি কর্মীকে মুক্তি দিয়েছি এবং টিএলপির সাথে সিদ্ধান্ত অনুযায়ী মুরিদকি শহরের রাস্তার দুই দিক খুলে দেয়ার জন্য আমরা অপেক্ষা করছি।'

এদিকে সোমবার সরকারের সাথে টিএলপি প্রতিনিধি দলের নতুন করে আবার আলোচনার কথা রয়েছে।

শুক্রবার টিএলপি প্রধান সাদ রিজভির মুক্তির দাবিতে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরু করে।

শুক্রবারের পদযাত্রায় পুলিশের সাথে টিএলপির সমর্থকদের সংঘর্ষে দুই পুলিশ নিহত হয়েছে।

অপরদিকে শুক্রবার দুইজন ও শনিবার তিনজন টিএলপি সমর্থক নিহত হয়েছে বলে দলটি এক টুইট বার্তায় জানায়।

এর আগে চলতি বছরের এপ্রিলে আইন হাতে তুলে নিতে সমর্থকদের উৎসাহিত করার অভিযোগে টিএলপি প্রধান সাদ রিজভিকে গ্রেফতার করা হয়। একইসাথে তার দলকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সাদ রিজভি ফ্রান্সে ইসলামের নবী মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র আঁকার জন্য পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য দাবি করছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত