আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আফগানিস্তানের স্বর্ণের রিজার্ভ ছেড়ে দিন : আমেরিকাকে ইমরান খান

আফগানিস্তানের স্বর্ণের রিজার্ভ ছেড়ে দিন : আমেরিকাকে ইমরান খান

আমেরিকার বিভিন্ন ব্যাংকে আটকে পড়া আফগানিস্তানের বিপুল অংকের অর্থ ছেড়ে দেয়ার জন্য আবারো ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ প্রতিনিধি জন কেরির সাথে সাক্ষাতে এ আহ্বান জানান বলে পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে।

সৌদি আরবে অনুষ্ঠানরত জলবায়ু বিষয়ক সম্মেলনের অবকাশে জন কেরির সাথে বৈঠক করেন ইমরান খান। তিনি বলেন, আফগানিস্তানের জনগণের জীবনমান উন্নয়নের স্বার্থে দেশটির শত শত কোটি ডলার অর্থ ছেড়ে দেয়া প্রয়োজন।

ইমরান খান বলেন, পাকিস্তানসহ এ অঞ্চলের সকল দেশ একটি স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়।

পাক প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করার স্বার্থে আফগানিস্তানে সম্ভাব্য মানবিক সঙ্কট প্রতিহত ও দেশটিকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর আমেরিকার ব্যাংকগুলোতে গচ্ছিত আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণের রিজার্ভ জব্দ করে ওয়াশিংটন।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার কারণে দেশটি থেকে ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটাতে বাধ্য হয় আমেরিকা। মার্কিন সেনারা আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে তালেবানের বেধে দেয়া সময়সীমার মধ্যে চরম অপমানজনক পরিস্থিতিতে কাবুল ত্যাগ করতে বাধ্য হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত