আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মনের মানুষকে বিয়ে করে রাজকীয় মর্যাদার পাশাপাশি কত টাকা হারালেন জাপানের রাজকুমারী?

মনের মানুষকে বিয়ে করে রাজকীয় মর্যাদার পাশাপাশি কত টাকা হারালেন জাপানের রাজকুমারী?

ভালোবাসার মানুষের টানে রাজসম্মানের তোয়াক্কা করলেন না জাপানের রাজকুমারী মাকো। জাপানে রাজতন্ত্রের অবসান ঘটেছে। কিন্তু, আজও রাজপরিবারের ঐতিহ্য বহাল। কোনো সাধারণ ব্যক্তিকে বিয়ে করলে জাপানের রাজপরিবারের মহিলাদের রাজকীয় মর্যাদা ছাড়তে হয়। কিন্তু, রাজকুমারী সব বাধা ভেঙে ছুটে গেছেন নিজের স্বপ্নের রাজকুমারের কাছে। ৬১ বছরের সম্রাট নারুহিতোর ভাইঝি রাজকুমারী মাকো বিয়ে করছেন প্রেমিক কেই কোমুরোকে। সেই জন্য ছেড়েছেন ১.২৩ মিলিয়নের সম্পত্তির মোহও।

জানা গেছে টোকিও ইন্টারন্যাশানাল খ্রিষ্টান ইউনিভার্সিটিতে কোমুরোর সাথে পড়তেন রাজকুমারী মাকো। এরপরেই একে অপরকে ভালোলাগা, ভালোবাসা। ২০১৭ সালেই তারা বিয়ে করতে চাইলেও তা সম্ভব হয়নি। ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য নিউইয়র্কের উদ্দেশে পাড়ি দেন কোমুরো। গত বছর সেপ্টেম্বর মাসে তিনি দেশে ফেরেন এবং মঙ্গলবার তাদের চার হাত এক হয়। তাদের প্রেম কাহিনী জাপানে বহুল চর্চিত বিষয়। দীর্ঘ দিনের সম্পর্কের শুভ পরিণয়ে খুশি সাধারণ মানুষ। তাদের প্রেম রূপকথার মতো, জানাচ্ছেন অনেকে।

এদিকে রাজপরিবারের কোনো কন্যা সাধারণ কাউকে বিয়ে করলে রাজপরিবারের পদবি, মর্যাদা ছাড়ার জন্য বিপুল পরিমাণ অর্থ পান। পরিমাণ ১.২৩ মিলিয়ন ডলার। কিন্তু, মাকো এই অর্থ নিতে অস্বীকার করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো রাজকন্যা এই অর্থ নিলেন না। কোমুরো রাজকুমারী মাকোর যোগ্য নয়, এমনই দাবি করেছিলেন অনেকে। কিন্তু, সমালোচকদের কোনো আমল না দিয়েই স্বপ্নের পুরুষকে বিয়ে করেন তিনি।

২৬ অক্টোবর সকালে মাকোকে প্যালেসের সামনে নীল রংয়ের একটি পোশাক পরে দেখা যায়। বিয়ের পর মা-বাবা এবং বোনের সাথে দেখা যায় তাকে। এদিন বিকেলেই সংবাদ সম্মেলনে অংশ নেন রাজকুমারী। সেখানেই রাজকীয় মর্যাদা ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। অপ্রীতিকর কোনো প্রশ্ন এড়াতেই এই পদক্ষেপ। বিয়ের পর এই যুগল পাড়ি দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে আইনজীবী হিসেবে কাজ করবেন কোমুরো।

উল্লেখ্য, বিয়ের মাত্র দুদিন আগে শনিবার নিজের ৩০ তম জন্মদিন পালন করেন মাকো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত