আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০

ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটিতে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে এ খবর জানিয়েছে।

তবে আল-জাজিরা ও রয়টার্স নিহতের সংখ্যা ১৩০ বলে জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, ধ্বংসস্তূপ এবং বাড়িঘরের ধ্বংসাবশেষ।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০। আহতের সংখ্যা দেড় শতাধিক। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পার বলে ধারণা করা হচ্ছে।

তালেবান প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন রয়টার্সকে জানান, নিহতের বেশিরভাগ পাকতিকা প্রদেশের। সেখানে কমপক্ষে এক শ’জন নিহত হয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দুরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আফগানিস্তান ছাড়াও পাকিস্তানে ভূমিকম্প হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, আফগানিস্তানের কাবুল ও পাকিস্তানের ইসলামাবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সরকারের মুখপাত্র বিলাল কারিমি টুইটারে জানান, ‘অপ্রত্যাশিতভাবে গতরাতে আফগানিস্তানের চারটি প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে কয়েক শ’ মানুষ হতাহত হয়েছেন। এবং অনেক বসতবাড়ি ধসে গেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত