আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিশ্বে শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় ভারতের গৌতম আদানি

বিশ্বে শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় ভারতের গৌতম আদানি

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এর মাধ্যমে এশিয়ার কোনো ব্যক্তি এই প্রথম শীর্ষ তিনের তালিকায় স্থান করে নিলেন।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ডাটা সূত্রে জানা গেছে, টেসলা সিইও এলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরের স্থানেই রয়েছে গৌতমের নাম। বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে তৃতীয় স্থান দখল করেছেন তিনি।

ডাটা জানিয়েছে, ৬০ বছর বয়সি ভারতীয় এই শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার কোটি মার্কিন ডলার। টেসলা সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশের সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী বলেও জানা গেছে।

গত সপ্তাহেই ভারতের প্রভাবশালী বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি নেটওয়ার্কের ২৯ শতাংশ অংশীদারিত্ব অর্জনের কথা ঘোষণা করেছিল আদানি গ্রুপ। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে। ওই শেয়ারের মোট মূল্য ৪৯৩ কোটি টাকা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত