আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ট্রাম্পকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নির্দেশ

ট্রাম্পকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের কমিটির কাছে ট্যাক্স রিটার্ন জমা দিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া বিচারিক আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এর মধ্য দিয়ে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন দেখতে পারবে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস কমিটি। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের এ রায়ের মধ্য দিয়ে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন-সংক্রান্ত নথি পাওয়ার বাধা কাটল।

সুপ্রিম কোর্টের এই আদেশ ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা। কারণ, তিনি বছরের পর বছর নিজের ট্যাক্স রিটার্ন গোপন রেখে আসছিলেন। যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট ছিলেন, যিনি এই পদে প্রার্থিতা ঘোষণার পর নিজের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেননি। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের ফলে দেশটির অর্থ দপ্তর ট্রাম্পের ২০১৫ থেকে ২০২০ সালের ট্যাক্স রিটার্নসহ তাঁর ব্যবসা-সংক্রান্ত নথি কংগ্রেস কমিটির কাছে হস্তান্তর করতে পারবে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের 'ওয়েস অ্যান্ড মিনস কমিটি' কর-সংক্রান্ত বিষয় দেখভাল করে। ২০১৯ সাল থেকে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন চেয়ে আসছে কমিটিটি। এএফপি।

শেয়ার করুন

পাঠকের মতামত