আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পৃথিবীতে ফিরলেন চীনের ৩ মহাকাশচারী

পৃথিবীতে ফিরলেন চীনের ৩ মহাকাশচারী

চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন তিন চীনা মহাকাশচারী। রোববার শেনঝো-১৪ নামের মহাকাশযানে তারা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মঙ্গোলিয়ায় অবতরণ করেন। গত ৫ জুন তিয়াংগং মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণ পর্যায়ের তদারকি করতে তারা পৃথিবী থেকে রওনা হন। নভেম্বরে এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। খবর- বিবিসি।

মহাকাশ স্টেশন ত্যাগের প্রায় ৯ ঘণ্টা পর রোববার তারা পৃথিবীতে অবতরণ করেন। ল্যান্ডিং সাইটের কর্মীরা তাদেরকে ক্যাপসুল থেকে বের করেন। তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন। চীনা মহাকাশ সংস্থা এই মিশনকে সম্পূর্ণ সফল বলে উল্লেখ করেছে।মহাকাশচারী দলটির কমান্ডার ছিলেন চেন ডং। অন্য দুইজন হলেন- লিউ ইয়াং ও কাই জুজে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এদের মধ্যে লিউ ইয়াং চীনের প্রথম নারী মহাকাশচারী। তিনি বলেন, মহাকাশ স্টেশনের স্মৃতি কিছুতেই ভোলার নয়। একইসঙ্গে মাতৃভূমিতে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত।

মহাকাশে থাকাকালীন এই তিন মহাকাশচারী তিয়াংগং মহাকাশ স্টেশনের জন্য দ্বিতীয় ও তৃতীয় মডিউলের আগমনের তদারকি করেন। এছাড়া নতুন সুবিধাগুলো পরীক্ষার জন্য তিনটি স্পেসওয়াক করেন। চীন ১৯৭০ সালে কক্ষপথে প্রথম স্যাটেলাইট স্থাপন করে। গত ১০ বছরে দেশটি দুই শতাধিক রকেট উৎক্ষেপণ করেছে। ইতোমধ্যে শিলা নমুনা সংগ্রহের জন্য চাংই ৫ নামে চাঁদে মানুষবিহীন মিশন পাঠিয়েছে। চন্দ্রপৃষ্ঠে পূর্ববর্তী মার্কিন পতাকার চেয়ে বড় পতাকা লাগিয়েছে চীন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত