আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিশ্বব্যাপী বেড়েছে অস্ত্র বিক্রি

বিশ্বব্যাপী বেড়েছে অস্ত্র বিক্রি

বিশ্বব্যাপী এ বছরও অস্ত্র বিক্রির পরিমাণ ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সাপ্লাই চেইন বিঘ্নিত হয়ে সরবরাহ সংকট দেখা দেওয়ার পরও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অস্ত্র বেচাকেনার স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার অস্ত্র খাতের ডাটাবেস নামে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। খবর আলজাজিরার।

এসআইপিআরআই প্রতিবেদন বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অস্ত্র ও সামরিক সেবা বিক্রির পরিমাণ ২০২১ সালে ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৯২ বিলিয়ন ডলার হয়েছে। এর মধ্যে ৪০টিই মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর মোট অস্ত্র বিক্রির পরিমাণ ২৯৯ বিলিয়ন ডলার। অন্যদিকে ২০১৯-২০ সালে এই প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১ দশমিক ১ শতাংশ। এর মাধ্যমে টানা সাত বছর ধরে বৈশ্বিক অস্ত্র বিক্রি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এসআইপিআরআই।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাপ্লাই চেইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ২০২১ সালে অস্ত্রের বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে এবং আগামী বছরগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রতিবেদনে আলাদা করে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কথা উল্লেখ করে বলা হয়, ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের কারণে সারা বিশ্বের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্য সরবরাহ সংক্রান্ত ঝামেলায় পড়েছে। পশ্চিমা দেশগুলোর জন্য অস্ত্র উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালের উল্লেখযোগ্য সরবরাহকারী ছিল রাশিয়া।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত