আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ক্ষমতাচ্যুত হয়ে আটক পেরুর প্রেসিডেন্ট

ক্ষমতাচ্যুত হয়ে আটক পেরুর প্রেসিডেন্ট

লাতিন আমেরিকার দেশ পেরুর বামপন্থি নেতা প্রেসিডেন্ট পেদ্রো ক্যাসটিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইনপ্রণেতারা। এরপরই অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। এদিকে পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হলেন তিনি। ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দিনা বোলোয়ার্তে।

সম্প্রতি পেরুর বিচারবিভাগ ঢেলে সাজানোর ঘোষণা দেন পেদ্রো ক্যাসটিলো। যারা তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো তদন্ত করছিল। তার এসব সিদ্ধান্তে ক্ষুব্ধ হন মন্ত্রীরা। একে একে মন্ত্রীদের অনেকে পদত্যাগ করেন। গত মঙ্গলবার ক্যাসটিলো এক ঘোষণায় জানান, আইনসভা সাময়িকভাবে বিলুপ্ত করা হবে এবং তিনি ডিক্রি জারির মাধ্যমে দেশের শাসনকার্য চালাবেন। দেশে আইনের শাসন পুনপ্রতিষ্ঠা ও গণতন্ত্রের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণায় বলেছিলেন তিনি। এ ঘোষণার তীব্র বিরোধিতা করে বিরোধী শিবিরসহ অন্যরা। এমনকি সেসময় দেশটির ভাইস প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে এ ঘোষণাকে রাষ্ট্রবিরোধী অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেন। অভিশংসনের মাধ্যমে ক্যাসটিলোকে অপসারণের পর দেশটির কংগ্রেস দিনা বোলোয়ার্তেকে ক্ষমতা নেওয়ার আহ্বান জানায়। এরই ধারাবাহিকতায় বুধবার পেরুর প্রথম নারী নেতা হিসেবে শপথ নেন তিনি।

সূত্র: বিবিসি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত