আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

তিউনিসিয়ার উপকূলে ১০ দিনে ২০০ শরণার্থীর মৃত্যু

তিউনিসিয়ার উপকূলে ১০ দিনে ২০০ শরণার্থীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী উপকূল থেকে ৪১ জন অভিবাসীর লাশ উদ্ধার করেছে। আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এই মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গত ১০ দিনে পানিতে ডুবে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তিনি মন্তব্য করেন, কয়েক দিনে এত মানুষের মৃত্যু নজিরবিহীন। এ অবস্থায় তিউনিসিয়ার মর্গে জায়গা ফুরিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষও অভিবাসীদের ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে। সাব-সাহারান আফ্রিকা, সিরিয়া ও সুদান থেকে তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া নৌকার সংখ্যা সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে।

প্রতিবেশী লিবিয়ার কর্তৃপক্ষ এ ধরনের মানব পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করায় সমুদ্র পারাপারের প্রচেষ্টা বেড়েছে। তিউনিসিয়ার বন্দর নগরী স্ফ্যাক্সের বিচার কর্মকর্তা ফৌজি মাসমুদি বলেন, 'মঙ্গলবার (১৮ এপ্রিল) আমাদের হাসপাতালের ধারণক্ষমতার বাইরে ২০০ টিরও বেশি লাশ পাওয়া গেছে।

তীরে ভেসে আসা এতো লাশ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আমরা জানি না, তারা কারা বা কোন নৌকা থেকে এসেছে। এই সংখ্যা বাড়ছে।' জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, লিবিয়ার উপকূল ছেড়ে যাওয়া অভিবাসীদের মধ্যে গত দেড় সপ্তাহে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। এ বছর এ পর্যন্ত ৮২৪ জনের মৃত্যু হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত