আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলায় আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলায় আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস

রাশিয়ার অভ্যন্তরে একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রুশ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত ব্রিয়ানস্ক অঞ্চলের সুজেমকা গ্রামে এই হামলা চালায় ইউক্রেন। ব্রিয়ানস্ক অঞ্চলের মেয়র আলেক্সান্ডার বোগোমাজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার ফলে দুর্ভাগ্যবশত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।

গভর্নর জানান, বড় ধরনের হামলার আগে সুজেমকাতে একটি আবাসিক ভবনে একটি কামানের আঘাত লাগে। এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয়। পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে, ইউক্রেনের গোলাগুলিতে ডোনেটস্ক শহরে আট বছর বয়সী একটি মেয়ে শিশুসহ নয়জন নিহত হয়েছে।

তবে ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করেনি। সূত্র: আল জাজিরা, রয়টার্স, সিএনএন

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত