আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আইএস প্রধান কুরাইশি সিরিয়ায় নিহত: তুরস্কের প্রেসিডেন্ট

আইএস প্রধান কুরাইশি সিরিয়ায় নিহত: তুরস্কের প্রেসিডেন্ট

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। আবু হুসেইন আল-কুরায়শি গত শরতে তার পূর্বসূরি নিহত হওয়ার পর সংগঠনটির দায়িত্ব নিয়েছিলেন বলে জানা গেছে।

এরদোয়ান সম্প্রচারকারী টিআরটি তুর্ককে বলেছেন, তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে শনিবার আইএস নেতাকে হত্যা করা হয়েছে। আইএস এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। বিবিসিও প্রেসিডেন্ট এরদোয়ানের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এরদোয়ান বলেন, ‘এমআইটি গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে কুরাইশিকে অনুসরণ করছিল’।

অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘যে কোনও মূল্যে আমরা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবো’।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সিরিয়ার একটি সূত্র জানায়, তুর্কি সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় শহর জান্দারিসে এ অভিযান চালানো হয়।

জিহাদি সংগঠনটি গত নভেম্বরে তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরায়শির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র বলছে, ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে তিনি নিহত হন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ববর্তী নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়শি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং তার পরিবারকে হত্যা করার পর তিনি সংগঠনটির দায়িত্ব নিয়েছিলেন।

আইএস একসময় উত্তর-পূর্ব সিরিয়া থেকে উত্তর ইরাকজুড়ে প্রায় ৮৮ হাজার বর্গ কিলোমিটার (৩৪ হাজার বর্গ মাইল) বিস্তৃত অঞ্চল দখল করে প্রায় ৮০ লাখ মানুষের ওপর তাদের নৃশংস শাসন চাপিয়েছিল। ২০১৯ সালে সংগঠনটিকে তার শেষ অঞ্চল থেকে বিতাড়িত করা হয়েছিল। তবে জাতিসংঘ গত জুলাইয়ে সতর্ক করে জানিয়েছিল, আইএসের হুমকি শেষ হয়নি। তারা আবার ফিরে আসছে।

সিরিয়া এবং ইরাকে আইএসের ৬ হাজার থেকে ১০ হাজার যোদ্ধা রয়েছে বলে অনুমান করা হয়। এদের বেশিরভাগই গ্রামাঞ্চলে ঘাঁটি গেড়েছে। আচমকা হামলা করে পালিয়ে যাওয়া, রাস্তার পাশে বোমা পুঁতে রাখার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।

আইএসের আঞ্চলিক সহযোগীরা এখন বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে হুমকি সৃষ্টি করছে। জাতিসংঘ বলছে, সবচেয়ে শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত নেটওয়ার্কগুলো আফগানিস্তান, সোমালিয়া এবং লেক চাদ অববাহিকায় অবস্থিত।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত