আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

যুক্তরাষ্ট্রের দাবি, ৫ মাসে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত ইউক্রেনে

যুক্তরাষ্ট্রের দাবি, ৫ মাসে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত ইউক্রেনে

ইউক্রেনে যুদ্ধে গিয়ে গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

গোয়েন্দা সংস্থার বরাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ দাবি করেন বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

কিরবি জানান, এই সময়ের মধ্যে ৮০ হাজারের মতো সেনা আহত হয়েছে। নিহতদের অর্ধেকই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে হামলা চালিয়ে আসা রাশিয়ার সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের যোদ্ধা।

ইউক্রেনের এই ছোট শহরটি দখলে নিতে গত বছর থেকে গুলি ও বোমাবর্ষণ করে আসছে রাশিয়ার সেনারা।

মস্কো বর্তমানে বাখমুতের বেশিরভাগ অংশ দখল করে আছে। তবে ইউক্রেনীয় সেনারা এখনও শহরের একটি ছোট অংশ নিয়ন্ত্রণ করছে। এই ভয়ঙ্কর যুদ্ধ উভয় পক্ষের জন্যই প্রতীকী গুরুত্ব বহন করছে।

যতটা সম্ভব রাশিয়ার সেনাদের হত্যা করতে এবং এর মজুদ হ্রাস করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ২০ হাজার নিহতসহ রাশিয়ার এক লাখের বেশি সেনা হতাহত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রায়ই আসছে প্রাণহানির খবর।

পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। এ ছাড়া কয়েক দফা দুই দেশের বৈঠকেও আসেনি কোনো সমাধান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। বেড়েছে জ্বালানি, খাদ্যপণ্যসহ নানা পণ্যের দাম। ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত