আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মিয়ানমারের সঙ্গে ‘বন্ধুত্বকে’ গুরুত্ব দেয় বেইজিং: চীনের পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সঙ্গে ‘বন্ধুত্বকে’ গুরুত্ব দেয় বেইজিং: চীনের পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের শীর্ষ জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে দেশটির রাজধানী নেপিডোতে গিয়ে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। এ সময় তিনি দুই দেশের মধ্যে ‘বন্ধুত্বকে’ স্বাগত জানিয়েছেন। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দুই বছর পর দেশটিতে সহিংসতা বেড়ে যাওয়ায় সম্পর্ক জোরদার করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

চীনা সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের জেনারেলকে বলেছেন- বেইজিং মিয়ানমারের সঙ্গে তার ‘বন্ধুত্বকে’ গুরুত্ব দেয়। বৈঠকে তারা ‘দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নীত করতে’ সম্মত হয়েছেন। খবর- আল-জাজিরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কিন গ্যাং বলেন, চীন বিশ্বাস করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের সার্বভৌমত্বকে সম্মান করা। মিয়ানমারে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে সহায়তার জন্য গঠনমূলক ভূমিকা পালন করাও উচিত। মায়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভি কিনকে উদ্ধৃত করে জানায়, তার এই সফর ‘শুধু দুই দেশের বন্ধুত্বই নয়, বিশ্ব মঞ্চে মিয়ানমারের প্রতি চীনের অবস্থানেরও ইঙ্গিত দেয়’।

আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন মিনায়মার সামরিক বাহিনীর একটি প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ চীন। মিয়ানমার-সম্পর্কিত ইস্যুতে বেইজিংয়ের অবস্থানের প্রশংসা করে চীনকে বৃহত্তর ভূমিকা পালনে স্বাগত জানান জেনারেল মিন অং হ্লাইং।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় মিয়ানমারের জান্তারা। নির্বাচিত নেতা অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিলে তা কঠোর হস্তে দমন করে। এতে অনেক মানুষ নিহত হয়। সারা দেশে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, যা সামরিক বাহিনী দমন করতে পারেনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত