আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

রাশিয়ায় ড্রোন হামলা, তেল শোধনাগারে আগুন

রাশিয়ায় ড্রোন হামলা, তেল শোধনাগারে আগুন

ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন স্থানীয় জরুরি পরিষেবাগুলোর একজন মুখপাত্র।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রাসনোদার অঞ্চলের নোভোরোসিয়স্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি শোধনাগারে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কনড্রাটেয়েভ জানান, আমাদের জরুরি পরিষেবাগুলোর জন্য এটি দ্বিতীয় অস্বস্তিকর রাত। ইলস্কি শোধনাগারের ট্যাঙ্কে আগুন লেগেছে।

প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি আরও বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি বলেননি।

অবকাঠামো এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে সম্প্রতি ঘন ঘন ড্রোন হামলার ঘটনা ঘটছে বলে দাবি করেছে মস্কো। এ ঘটনার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করেছে তারা। তবে খুব কম সময় দায় স্বীকার করে ইউক্রেন।

মস্কো ২৯ এপ্রিল সেভাস্তোপলের একটি তেল ডিপোতে আগুন দেওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করে। অবশ্য সেই দায় স্বীকার করে কিয়েভের সামরিক বাহিনী জানায়, রাশিয়ার পাল্টা আক্রমণের অংশ হিসেবে তারা তেল ডিপোতে হামলা চালায়।

সূত্র: রয়টার্স

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত