আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য’ পুতিনের সাজা পাওয়া উচিত: জেলেনস্কি

‘অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য’ পুতিনের সাজা পাওয়া উচিত: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাজা পাওয়া উচিত। নেদ্যারল্যান্ডস সফরে গিয়ে দেশটির রাজধানী দ্য হেগে ভাষণে আজ বৃহস্পতিবার এ কথা বলেন জেলেনস্কি। খবর: বিবিসি’র।

আন্তর্জাতিক অপরাধ আদালতের শহর দ্য হেগে জেলেনস্কি বলেন, ‘হেগে আমরা সবাই ভিন্ন এক ভ্লাদিমির পুতিনকে দেখতে চাই। তার অপরাধমূলক কাজের জন্য তিনি নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্য। আমি নিশ্চিত, আমরা যখন জিতব, এটি ঘটবে।’

নাৎসি জার্মানির বিচারে যেভাবে ন্যুরেমবার্গে যে দৃষ্টান্ত স্থাপন হয়েছিল, রাশিয়ার ‘আগ্রাসনমূলক অপরাধের’ বিচার করতেও তেমন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

যুদ্ধাপরাধের ঘটনার তালিকা দেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, গতমাসে অর্থাৎ শুধু এপ্রিলেই ছয় হাজার যুদ্ধাপরাধ ঘটিয়েছে রাশিয়া। এসব ঘটনায় ১১ শিশুসহ ২০৭ জন ইউক্রেনীয় নিহত হয়েছে।

নেদারল্যান্ডস সফরে গিয়ে দেশটি থেকে পাওয়া অস্ত্রের জন্য ধন্যবাদও জানান ভলোদিমির জেলেনস্কি।

ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধটা আমরা চাইনি, এখন আমাদের এটির শেষ দেখতে হবে এবং এটি আমরা করে ছাড়ব।’

মস্কোয় ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগের পরদিনই নেদারল্যান্ডস সফর করলেন ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া বলছে, ইউক্রেন ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ড্রোন হামলা চালিয়েছে। এদিকে আজ কিয়েভজুড়ে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত