আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শনিবার সৌদি সফরে যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান

শনিবার সৌদি সফরে যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফরে যাচ্ছেন। সুলিভানের সৌদি সফর আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি নামে গবেষণা প্রতিষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

জ্যাক সুলিভান বলেন, এ সপ্তাহের শেষ দিকে তিনি সৌদি আরব যাবেন। সেখানে তিনি দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন।তিনি আরও বলেন, তার সৌদি সফরের আলোচনায় ইয়েমেন সংঘাতের বিষয়টি গুরুত্ব পাবে।

সুলিভান বলেন, সৌদি আরবে গিয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অঞ্চলের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবেন। সুলিভান এমন একসময় সৌদি সফরে যাচ্ছেন, যখন ওয়াশিংটন ও রিয়াদের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের জুলাইয়ে সৌদি সফরে যান। ওই সময় থেকে দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত