আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অর্থকড়ি আর প্রেমিকা পেতে বুদ্ধমূর্তির কানের পাশে স্পিকার বাজিয়ে ইচ্ছা প্রকাশ

অর্থকড়ি আর প্রেমিকা পেতে বুদ্ধমূর্তির কানের পাশে স্পিকার বাজিয়ে ইচ্ছা প্রকাশ

বিশালাকার বুদ্ধমূর্তির কানের পাশে বড় এয়ারপড আকারের একটি স্পিকার বাজিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করছেন এক তরুণ। বুদ্ধের কাছে নিজের জন্য অর্থকড়ি আর সুন্দরী প্রেমিকা চেয়েছেন তিনি। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে দুয়িনে ঝাং নামের ওই তরুণ এ ঘটনার ভিডিও প্রকাশ করেছেন।

গত ২৫ এপ্রিল ভিডিওটি পোস্ট করেন ঝাং। দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭১ মিটার লম্বা লেশান জায়ান্ট বুদ্ধমূর্তিটির কাছে পৌঁছান। ঝাং চিৎকার করে বলতে থাকেন, ‘হে বিশালাকার বুদ্ধ, আপনি জানেন কি, এই ২৭ বছরের জীবনে আমার কোনো গাড়ি নেই, বাড়ি নেই, প্রেমিকা নেই।’

এরপর ঝাং তাঁর ইচ্ছাগুলো প্রকাশ করে বলেন, ‘প্রথমত আমি ধনী হতে চাই। আমার বেশি কিছু দরকার নেই। এক কোটি ইউয়ান (১৫ লাখ ডলার) হলেই যথেষ্ট। সবচেয়ে জরুরি বিষয় হলো আমি একজন প্রেমিকা চাই, যে একটু সুন্দর হবে, প্রেমময়ী হবে এবং আমার এক কোটি ইউয়ান অর্থের চেয়ে আমাকেই বেশি ভালোবাসবে।’

ঝাং বলেছেন, নিজের প্রার্থনা উচ্চ স্বরে ও স্পষ্ট করে প্রকাশের জন্য তিনি বুদ্ধমূর্তিটির কানের কাছে স্পিকারটি ধরেছিলেন। তিনি আরও বলেছেন, একটি ই–কমার্স ওয়েবসাইট থেকে তিনি স্পিকারটি কিনেছেন। কারণ, তাঁর মনে হয়েছে এটি বুদ্ধের সঙ্গে ভালো যায়।

ঝাংয়ের বিশ্বাস, বুধ গ্রহের দশার কারণে দুর্ভাগ্য তাঁর পিছু ছাড়ছে না। এমন অবস্থায় তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বড় বুদ্ধমূর্তির কাছে গিয়ে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন। ঝেজিয়াং থেকে সিচুয়ানে যেতে তাঁর ১২ ঘণ্টা সময় লেগেছে।

বুধের দশা হলো একটি জ্যোতিষ শাস্ত্রীয় ঘটনা, যা বছরে তিন থেকে চারবার হয়ে থাকে। অনেকে নিজেদের দুর্দশার জন্য বুধ গ্রহের দশাকে দায়ী করে থাকেন। ঝাংয়ের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত