আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, আহত ২০

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, আহত ২০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

নিহত ১২ জনের মধ্যে তিনজন ইসলামিক জিহাদ কমান্ডার এবং বাকি ৯ জন বেসামরিক নাগরিক। বেসামরিকদের বেশিরভাগ নিহত কমান্ডারদের পরিবারের সদস্য। অন্যরা যে অ্যাপার্টমেন্টগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তার আশপাশের বেসামরিক মানুষ।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন জানিয়েছে, তাদের যে তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন তারা হলেন জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, 'অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো' শিরোনামের এই বিমান হামলা ইসলামিক জিহাদের যে তিনজন ফিলিস্তিনি সদস্যকে লক্ষ্য করে চালানো হয়েছে তারা ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের জন্য দায়ী।

গত সপ্তাহে সুপরিচিত ফিলিস্তিনি অনশনকারী খাদের আদনান ইসরায়েলি কারাগারে মারা যান। এরপর ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছোড়া হয়। জবাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় আঘাত হানে।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত