আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

সৌদি ও কানাডা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে

সৌদি ও কানাডা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে

সৌদি আরব এবং কানাডা সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে। সৌদি আরব বুধবার এ কথা জানায়। মানবাধিকার নিয়ে ২০১৮ সালের একটি বিরোধের পরে রিয়াদ অটোয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং বাণিজ্য স্থগিত করে।

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্তের ব্যাপারে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত বছর ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ফোরামের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্ত এসেছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি সরকার ২০১৮ সালে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল এবং অটোয়াতে তার নিজস্ব দূতকে প্রত্যাহার করেছিল। অটোয়া সৌদি জেলে আটক থাকা মানবাধিকার কর্মীদের মুক্তির জন্য জোরালো আহ্বান জানিয়ে সব ধরনের নতুন বাণিজ্য স্থগিত করে।

বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, দুই দেশ ‘নতুন রাষ্ট্রদূত নিয়োগ’ করবে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে, জেন-ফিলিপ লিন্টোকে সৌদি আরবে অটোয়ার নতুন দূত হিসেবে মনোনীত করা হয়েছে। সৌদি আরব তার রাষ্ট্রদূত বাছাইয়ের বিষয়ে এখনো কিছু জানায়নি।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য উভয়পক্ষের আকাঙ্ক্ষার ভিত্তিতে এ সমঝোতা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত