আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কৃত্রিম মিষ্টি অ্যাসপার্টামকে ক্যান্সারজনক ঘোষণা করলেও সমস্যা নেই কোকাকোলার

কৃত্রিম মিষ্টি অ্যাসপার্টামকে ক্যান্সারজনক ঘোষণা করলেও সমস্যা নেই কোকাকোলার

ডায়েট কোট, চুইংগামসহ অন্যান্য কোমলপানীয় পণ্যে ব্যবহৃত ‘কৃত্রিম মিষ্টি অ্যাসপার্টামকে’ ক্যান্সারজনক হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে এমন ঘোষণার বড় কোনো প্রভাব পড়বে না বৃহৎ কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকাকোলার উপর। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান এমন ঘোষণা দেবে। এ ঘোষণা— ভোক্তা, খাদ্য প্রতিষ্ঠান, খুচরা বিক্রেতা এবং রেস্তোরাঁগুলোকে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে— তারা কি এর বিরুদ্ধে যাবেন নাকি বিকল্প কোনো কিছু খুঁজে বের করবেন।

তবে এ ধরণের ঘোষণা আসলেও— যেসব প্রতিষ্ঠান অ্যাসপার্টাম ব্যবহার করে— সেগুলোর চেয়ে কোকাকোলার জন্য প্রাকৃতিক কোনো মিষ্টি পদার্থে পরিবর্তন করা সহজ হবে বলে জানিয়েছেন এক বিশেষজ্ঞ।

ভোক্তা গবেষণা প্রতিষ্ঠান রেডবার্ন লিমিটেডের সহযোগী ও বিশেষজ্ঞ চার্লি হিগস বলেছেন, ‘বিশ্বব্যাপী কোকাকোলার ভালো উৎপাদন ও বিপণণ ব্যবস্থা রয়েছে। যেটি সফলভাবে অতীতে অনেক বাধাবিপত্তি পার করেছে। যার মধ্যে ছিল সুগার ট্যাক্স এবং এরসঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার।’

বিশ্বব্যাপী ২০২২ সালের কোকাকোলা যত পণ্য বিক্রি করেছে সেগুলোর এক তৃতীয়াংশই ছিল কম ক্যালরির পণ্য।

অতীতে কোমলপানীয় ও পেপসিকোর মতো বড় কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান— বিভিন্ন সময় আরোপ করা বা পরিবর্তন করা নিয়ম-নীতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে উপাদানে পরিবর্তন এনেছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান কোন্টোক্সিয়া লিমিটেডের বাজার বিশ্লেষক জর্জ দ্রোজ বলেছেন, কৃত্রিম মিষ্টি অ্যাসপার্টাম থেকে প্রাকৃতিক কোনো মিষ্টিতে পরিবর্তন করার বিষয়টি কোকাকোলার লাভের ক্ষেত্রে অস্থায়ী প্রভাব ফেলতে পারে। কিন্তু যেহেতু প্রতিষ্ঠানটির উৎপাদনের দীর্ঘ ইতিহাস রয়েছে সে কারণে দীর্ঘ কোনো সমস্যায় তারা পড়বে না।

কোকাকোলার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি পেপসিকো আগেই অ্যাসপার্টাম বাদ দিয়ে তাদের পণ্যে সুকরালোস এবং অ্যাসেসুলফেম পটাশিয়াম ব্যবহার করা শুরু করেছে। এ ক্ষেত্রে তারা এখন কোকাকোলার চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে।

পেপসিকো ২০১৫ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে ডায়েট সোডা থেকে অ্যাসপার্টাম বাদ দেয়। কিন্তু এক বছর বাদে কিছু পণ্যে আবারও এটির ব্যবহার শুরু করে। তবে ২০২০ সালে আবারও অ্যাসপার্টামকে বাদ দেয় পেপসিকো।

সূত্র: রয়টার্স

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত