আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইতালিতে চালু হচ্ছে ই-পাসপোর্ট

ইতালিতে চালু হচ্ছে ই-পাসপোর্ট

ইতালিতে বহুল প্রত্যাশিত ই-পাসপোর্ট আগামী সেপ্টেম্বরে চালু হওয়ার সম্ভাব্য ঘোষণা এসেছে। প্রবাসীদের সমস্যার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট চালুর দাবি জানিয়ে আসছিলেন। পরে দূতাবাস এ সমস্যা সমাধান করতে বাংলাদেশের উচ্চপর্যায়ে দীর্ঘদিন আলোচনা করে। এরপর সেপ্টেম্বরে ই-পাসপোর্ট চালু হওয়ার একটি তথ্য গণমাধ্যমে এসেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরে ই-পাসপোর্ট চালু করার ব্যাপারে আলোচনা হয়েছে। নির্দিষ্ট কোনো তারিখ আসার সঙ্গে সঙ্গে দূতাবাস আনুষ্ঠানিকভাবে ইতালি প্রবাসীদের জানিয়ে দেবে। সম্প্রতি বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইতালি, সার্বিয়া ও মন্টিনিগ্রো প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে, ইতালির রোমের দূতাবাস ও মিলানের কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর ২০২৩ থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব সরকার প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সব নাগরিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

দূতাবাস আরও জানায়, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে ‘সবার জন্য ই-পাসপোর্ট’ একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইতালিতে এ বহুল প্রত্যাশিত সেবা চালুর বিষয়ে রোমের দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছে। এরই ফলশ্রুতিতে আগামী সেপ্টেম্বরে ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে। দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত