আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ফের গ্রেপ্তার কুরেশি

ফের গ্রেপ্তার কুরেশি

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ মে দেশটিতে সংগঠিত সহিংস বিক্ষোভ সম্পর্কিত একটি মামলায় তাকে আদিয়ালা জেল থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। খবর জিও টিভির।

 

একই জেলে সাজাভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

মাত্র গত সপ্তাহে সাইফার মামলায় জামিন পেয়েছিলেন কুরেশি। বুধবার তাকে জনশৃঙ্খলা রক্ষার (৩-এমপিও) অধীনে আটক করা হয়েছিল।

কারাগারের বাইরে সাংবাদিকদের কুরেশি বলেন, আমাকে একটি ভুয়া মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। আমি নির্দোষ এবং রাজনৈতিকভাবে শিকার হচ্ছি। এগুলা অত্যাচার, অবিচার। এটা সুপ্রিম কোর্টের আদেশকে উপহাস। কোনো কারণ ছাড়াই আমাকে রাজনৈতিক নির্যাতনের শিকার বানানো হচ্ছে।

চলতি বছরের শুরুতে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)-এর প্রাঙ্গণ থেকে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর ৯ মে দেশজুড়ে দাঙ্গা বাধে। এই মামলার সঙ্গে কুরেশি জড়িত ছিলেন।

সূত্রের মতে, কুরেশিকে জিএইচকিউ হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তাকে সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) পেশ করা হবে।

পুলিশ জানিয়েছে, সাইফার মামলায় কুরেশিকে জামিন দেওয়া হয়। কিন্তু পরে তাকে আবার ১৫ দিনের আটকের আদেশ জারি করা হয়েছে।

আটকের আদেশে বলা হয়, সিটি পুলিশ অফিসার (সিপিও) একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন কুরেশি একটি রাজনৈতিক দলের সদস্য যা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত। দলটি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে।

পিটিআই-নেতৃত্বাধীন সরকারের সময় দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুরেশি। এই বছরের আগস্টে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে সাইফার মামলায় মামলা করা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কুরেশিও অভিযুক্ত হন।


   এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত