আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মার্কিন বাহিনীর ওপর ১৩০ হামলা

মার্কিন বাহিনীর ওপর ১৩০ হামলা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর অন্তত ১৩০ বার হামলা চালানো হয়েছে। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদীনের বরাত দিয়ে আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী বাহিনীর দ্বারা এসব হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা হেজবুল্লাহর সম্পৃক্ত সংবাদমাধ্যম আল মায়াদীনের খবরে বলা হয়েছে, ইরাকে মার্কিন বাহিনীর ওপর ৫৩ বার ও সিরিয়ায় ৭৭ বার হামলা হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস দমনের জন্য দুই দেশেই আছে মার্কিন ঘাঁটি।

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর রকেট হামলা চালানোর একদিন পরেই এই প্রতিবেদন প্রকাশ করা হলো। গোষ্ঠীটির দাবি, সরাসরি ইসরায়েলে বহুবার হামলা চালিয়েছে তারা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ চলছে। ইসরায়েল বাহিনীর অবিরাম হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬০ হাজারের বেশি। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপরও হামলা শুরু হয়েছে। সেই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজেও একের পর হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত