আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ক্যান্সার আক্রান্ত বাবার জন্য যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি

ক্যান্সার আক্রান্ত বাবার জন্য যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি

রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রিন্স হ্যারি। বাবাকে দেখতে এসছেন তিনি। খবর বিবিসি।

 

পিএ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দুটি কালো এসইউভিতে চড়ে তাদের রাজকীয় বাসভবনে পৌঁছাতে দেখা গেছে। গাড়িগুলোকে মঙ্গলবার বিকালের আগে হিথ্রো বিমানবন্দরের ভিআইপি উইন্ডসর স্যুট ছেড়ে যেতে দেখা গেছে।

স্ত্রী অভিনেত্রী মেগান ম্যার্কেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন হ্যারি। বাকিংহাম প্যালেস সোমবার রাজার ক্যানসার শনাক্তের খবর দিয়েছে। পাশাপাশি তার চিকিৎসা শুরুর কথাও জানিয়েছে।

রানি এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের। সম্প্রতি প্রোস্টেটের সমস্যার কারণে চার্লস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেটিকে আলাদা উদ্বেগের কারণ বলেছেন চার্লস।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক পরীক্ষায় রাজা চার্লসের ক্যানসার শনাক্ত হয়েছে। তবে তিনি কী ধরনের ক্যানসারে আক্রান্ত, ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

তবে রাজা চার্লস ভালো আছেন ও তিনি শিগগিরই কাজে ফিরবেন বলেও আশ্বাস দিয়েছে বাকিংহাম প্যালেস। প্যালেস সূত্র আরও জানিয়েছে, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক কাজ করলেও জনগণের সঙ্গে সম্পৃক্ত দায়িত্ব রাজা চার্লস পালন করবেন না।

বিশ্বনেতারা চার্লসের সুস্বাস্থ্য কামনা করেছেন। যুক্তরাজ্যবাসীর অনেকে চার্লসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত