আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ২৮

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ২৮

নির্বাচনের মাত্র একদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিনে স্বতন্ত্র এক প্রার্থীর কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪০ জনের বেশি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জিও নিউজ।

 

ওই প্রার্থীর নাম আসফান্দ ইয়ার খান কাকার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিশিন শহরের খাজোনি এলাকায় দুপুর ১২টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। ফলে সৌভাগ্যক্রমে অক্ষত আছেন তিনি।

আহতদের খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. হাবিব।

বোমা বিস্ফোরণের খবর জানার পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বেলুচিস্তানের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে (আইজিপি) প্রতিবেদন তলব করেছে।

হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসিপির এক কর্মকর্তা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত