আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডারকে বরখাস্ত

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডারকে বরখাস্ত

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

 

গত বছরের মাঝামাঝিতে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে যে পাল্টা অভিযান শুরু করেছিল, কিয়েভ তাতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। এটি ছাড়াও বিভিন্ন বিষয়ে জেলেনস্কির সঙ্গে জেনারেল জালুঝনির মতানৈক্য চলছিল বলে গত সপ্তাহে জানিয়েছিল বার্তাসংস্থা রয়টার্স।

এই খবর প্রকাশের পরপরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেওয়া ছিল জেনারেল ভ্যালেরি জালুঝনির অন্যতম কঠিন কাজ। কিন্তু যুদ্ধ সবসময় এক রকম থাকে না। যুদ্ধের পট পরিবর্তনের সাথে সাথে এর চাহিদা পরিবর্তিত হয়। ২০২৪ পরিবর্তন আসবে বা আসতে পারে, যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নতুন পন্থা, নতুন কৌশল প্রয়োজন।

তিনি আরও বলেন, আজ, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া অয়েছে। আমি সমস্ত অর্জন এবং বিজয়ের জন্য ভ্যালেরি ফেডোরোভিচের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত