আপডেট :

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন চলছেই

গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন চলছেই

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন চলছেই। গত ৭ অক্টোবর থেকে এই নৃশংস হামলা শুরু করেছে ইহুদিবাদী দেশটি।

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ওই উপত্যকায় গত একদিনে আরও ১২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক।

বুধবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি আগ্রাসনে দীর্ঘ চার মাসে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ হাজার ৭০৮ জনে। নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৭৪ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১২৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ১৬৯ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে হামলার শিকার অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারেননি। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত