আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাসযোগ্য নেতা নন: হিলারি

বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাসযোগ্য নেতা নন: হিলারি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাসযোগ্য নেতা নন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তিনি বলেন, তার (নেতানিয়াহু) উচিত ক্ষমতা ছাড়া।”

হিলারি ক্লিনটন বলেন, “নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। তার চোখের সামনেই (৭ অক্টোবরের) হামলার ঘটনা ঘটেছে। তাকে সরে যেতে হবে।”

তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি যুদ্ধবিরতিতে বাধা হয়ে থাকেন এবং পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রেও যদি তিনি বাধা হন, তাহলে অবশ্যই তাকে সরে যেতে হবে।”
এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন এসব মন্তব্য করেন।

নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে, প্রাক্তন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী এবং ফার্স্ট লেডি বলেন, “আমি মনে করি বাইডেন তার অবস্থান থেকে যা করতে পারতেন তার সবকিছুই করেছেন। ৭ অক্টোবরের পর ইসরায়েলি জনগণের বৈধ উদ্বেগের প্রতিক্রিয়া ও মিত্র হিসেবে ইসরায়েলের জন্য যা যা করার তা করেছেন। একটি সন্ত্রাসী সংগঠনের হামলার মুখে তিনি ইসরায়েলের সঙ্গেই ছিলেন।”

হিলারি আরও বলেন, “আমি মনে করি এটাও স্পষ্ট যে বাইডেন নেতানিয়াহুকে প্রভাবিত করার জন্য তার যা কিছু করা সম্ভব সবই করছেন।”

তবে যুদ্ধে ইসরায়েলের আচরণের পক্ষ নিয়ে হিলারি ক্লিনটন বলেন, “হামাস এটি শুরু করেছে এবং যুদ্ধের আইন অনুসারে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে।”

তিনি বলেন, “দেখুন রাশিয়া ইউক্রেনের সাথে কী করেছে?, হাসপাতাল, স্কুল ধ্বংস করেছে, পুরো শহর মাটির সঙ্গে মিশে দিয়েছে, শিশুদের অপহরণ করেছে। এটা ভয়ঙ্কর। আপনি যখন আগ্রাসী হন, যেমন হামাস ৭ অক্টোবর ও রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে হয়েছিল, আপনি একজন আগ্রাসীর সাথে কী করবেন? আপনাকে তাদের থামাতে হবে।”

হিলারি ক্লিনটন বলেন, “এটা বলা ন্যায়সঙ্গত যে গাজায় এখনও হামাসের দ্বারা বা ইসরায়েলের সামরিক অভিযানের কারণে যে সমস্ত বেসামরিক নাগরিক নিহত হচ্ছে তাদের বিষয়ে হামাস কিছুই ভাবছে না। হামাস ফিলিস্তিনিদের রক্ষার জন্য কিছুই করছে না।”

দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েল সামরিক অভিযান সম্প্রসারণ করছে যেখানে অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে হিলারি ক্লিনটন বলেন, “এটা ভয়ঙ্কর।”

তিনি বলেন, “আমরা চাই যুদ্ধবিরতি হোক। হামাস যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে যুদ্ধবিরতি হবে।”

হামাস যুদ্ধবিরতিতে সাড়া দিয়েছে। তবে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বান অনুযায়ী বাকি ১৩৬ জিম্মিকে নিঃশর্ত মুক্তি দিতে এবং আত্মসমর্পণ ও নিরস্ত্র হওয়ার বিষয়টি প্রত্যাখান করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত