আপডেট :

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

কোরানের আংশিক পুড়ে যাওয়া দুটি পৃষ্ঠা সংবলিত খামে দেখে চমকে উঠেছিলেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। তার আগ পর্যন্ত দেশটির বন্দর শহর মনফালকোনের মুসলিম বাসিন্দারা ২০ বছরের বেশি সময় ধরে তুলনামূলকভাবে শান্তিতে বসবাস করছিল। খবর দ্য গার্ডিয়ান।

 

মনফালকোনের বাংলাদেশি বাসিন্দা এবং অন্যরা বলছে, সাংস্কৃতিক কেন্দ্রে নামাজের পাশাপাশি সমুদ্রসৈকতে মুসলিম নারীদের বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে। এটা ইসলামবিরোধী এজেন্ডার অংশ। এ ঘটনায় বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

দারুস সালাম মুসলিম সাংস্কৃতিক সমিতিকে সম্বোধন করে শহরটির ইসলামবিরোধী কট্টর ডানপন্থি মেয়র আনা মারিয়া সিসিন্ট সাংস্কৃতিক সমিতিতে নামাজ নিষিদ্ধ করার পরপরই খামটি আসে।

অ্যাসোসিয়েশনের সভাপতি বোউ কোনাতে বলেছেন, ‘এটি বেদনাদায়ক, গুরুতর অপমান যা আমরা কখনই আশা করিনি। ‍কিন্তু এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। চিঠিটি একটি হুমকি ছিল। ঘৃণার প্রচারণা বিষাক্ততা সৃষ্টি করেছে।’

মনফালকোনের জনসংখ্যা সম্প্রতি ৩০ হাজার ছাড়িয়েছে। এমন একটি ইতিবাচক জনসংখ্যার প্রবণতা দেশটির জন্য আশীর্বাদ। কিন্তু শহরের মেয়র সিসিন্ট ২০১৬ সালে তার প্রথম ম্যান্ডেট জয়ের পর থেকে ইসলাম-বিরোধী এজেন্ডা লালন করে আসছেন।

শহরের জনসংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্র-নিয়ন্ত্রিত ফিনক্যান্টিয়েরির মালিকানাধীন বিস্তীর্ণ শিপইয়ারর্ডের ভূমিকাকে বড় করে দেখা হয়। প্রতিষ্ঠানটিতে গত দুই দশক ধরে প্রধানত বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা বেশি এসেছে কাজের জন্য।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত