আপডেট :

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

ব্রাজিলের প্রেসিডেন্ট সিল্ভাকে অবাঞ্ছিত ঘোষণা

ব্রাজিলের প্রেসিডেন্ট সিল্ভাকে অবাঞ্ছিত ঘোষণা

ইসরায়েলকে তুলাধুনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আর তাতে চটে গেছে দেশটি। তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

রোববার আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লুলা। এ সময় তিনি বলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি ইসরায়েলকে নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘গাজা উপত্যকায় যা চলছে তা যুদ্ধ নয়, এটি গণহত্যা। এটি সৈন্যদের বিরুদ্ধে সৈন্যের লড়াই নয়। এটি একটি অসম লড়াই। শিশু ও নারীদের বিরুদ্ধে একটি সুসজ্জিত বাহিনীর লড়াই।’

লুলা দ্য সিলভা গ্লোবাল সাউথের একজন উল্লেখযোগ্য নেতা। যিনি ফিলিস্তিনিদের পক্ষে এবং তাদের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার নিয়ে সব সময়ই সোচ্চার। গাজার নিরীহ নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। তারা কোনো সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে না।

লুলা বলেন, গাজাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি। হিটলার যখন ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তখন এমনটা ঘটেছিল।

ব্রাজিলের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। দেশটিতে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে একপ্রকার অপমানই করে দেশটি। একটি সূত্র জানিয়েছে, ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মায়ারকে ডেকে হিব্রু ভাষায় একটি বিবৃতি শোনানো হয়। মায়ার নিজেও হিব্রু জানেন না এবং তাঁর জন্য কোনো দোভাষীও রাখা হয়নি।

এছাড়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ একটি বিবৃতিও দিয়েছেন। সেখানে তিনি বলেন, আমরা বিষয়টি ভুলবও না, ক্ষমাও করব না। এটি একটি ইহুদিবিদ্বেষী হামলা। ইসরায়েলের পক্ষ থেকে তাকে বলুন যে, তিনি যতক্ষণ নিজের মন্তব্য প্রত্যাহার করে না নিবেন ততক্ষণ তিনি ইসরায়েলে অবাঞ্ছিত থাকবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত