আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিদেশি সাহায্য চাই: জেলেনস্কি

বিদেশি সাহায্য চাই: জেলেনস্কি

পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র পরিদর্শন করার পর জেলেনস্কি জানান, দ্রুত বিদেশি সাহায্য প্রয়োজন। তিনি স্বীকার করে নিয়েছেন, পরিস্থিতি কঠিন হয়ে গেছে। পশ্চিমা সামরিক সাহায্য না পেলে বা দেরি হলে অবস্থা খুবই সংকটজনক হয়ে যাবে।

 

রাশিয়া পূর্ব ইউক্রেনের একটা গুরুত্বপূর্ণ শহর দখল করে নেওয়ার পর ওই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর চেষ্টা করছে।

এর মধ্যে অ্যামেরিকায় প্রেসিডেন্ট বাইডেনের ছয় হাজার কোটি ডলারের প্যাকেজ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে আটকে দিয়েছে রিপাবলিকানরা।

উত্তরপূর্ব খারকিভে সেনাদের সঙ্গে দেখা করার পর জেলেনস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রের অনেক অংশে পরিস্থিতি খুবই কঠিন জায়গায় চলে গেছে। ইউক্রেনের কাছে সামরিক সাহায্য আসতে দেরি হচ্ছে। তার সুযোগ ও সুবিধা রাশিয়া পাচ্ছে। ইউক্রেনের কাছে গোলাবরুদ, এয়ার ডিফেন্স সিস্টেম, দূরপাল্লার অস্ত্র কমে গেছে।

দক্ষিণ দিকে ঝাপোরিজ্ঝিয়াতে রাশিয়ার সেনা সমানে গুলি চালাচ্ছে। ইউক্রেনের সিনিয়র কমান্ডার তারনাভস্কি বলেছেন, রোবোটাইন গ্রামে রাশিয়ার আক্রমণ তীব্র হয়েছে। ২০২৩ সালে এই গ্রাম থেকে রাশিয়ার সেনাকে সরিয়ে দিতে পেরেছিল ইউক্রেনের সেনা।

তারনাভস্কির দাবি, রাশিয়ার সেনার আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে।

ইউক্রেনকে সাহায্য করার জন্য ছয় হাজার কোটি ডলারের প্যাকেজ মার্কিন সেনেটে অনুমোদিত হয়েছে। কিন্তু হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি এই প্যাকেজ বিবেচনার জন্য হাউজে পেশ করবেন না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত