আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সৌদি আরবে তেল-গ্যাসের খনি আবিষ্কার

সৌদি আরবে তেল-গ্যাসের খনি আবিষ্কার

সৌদি আরবে তেল ও গ্যাসের আরও ৭টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি বা এম্পটি কোয়ার্টারে এসব তেল ও গ্যাসক্ষেত্র খুঁজে পাওয়া গেছে।


সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জ্বালানিমন্ত্রী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এম্পটি কোয়ার্টারে সাতটি তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন বলে সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সি সোমবার জানিয়েছে।

যুবরাজ আবদুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদি আরামকো ‘দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি আধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাসের আধার’ আবিষ্কার করেছে।

এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। অন্যদিকে এম্পটি কোয়ার্টারে দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি ভাণ্ডার পাওয়া গেছে।

মূলত খনিজ তেলের বিপুল ভাণ্ডার রয়েছে সৌদি আরবে। তবে, এর সঙ্গে সেখানে পাওয়া যায় অন্য খনিজ পদার্থও। এমনকি স্বর্ণের খনিও সৌদিতে নতুন নয়। গত বছরের ডিসেম্বরের শেষে দিকে মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দেশটি।

এসব খনিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বহু শিল্প গড়ে উঠেছে। এর আগে ২০২২ সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কৃত হয়েছিল। বিশেষজ্ঞদের আশা, একের পর এক এই আবিষ্কারের ফলে সৌদির খনি শিল্পের চেহারা বদলে যেতে পারে। এছাড়া সৌদির এসব খনি এবং তেল ও গ্যাসক্ষেত্র বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে। ফলে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কোটি কোটি ডলার বিদেশি বিনিয়োগ আসতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত