আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

রেশন দুর্নীতি মামলায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জবাবদিহি

রেশন দুর্নীতি মামলায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জবাবদিহি

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে ইডি কার্যালয়ে হাজিরা দিয়ে ৭০ লক্ষ রুপি ফেরত দেয়ার প্রস্তাব দিয়েছেন। 

 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ইডিকে ৭০ লাখ রুপি ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি সূত্রের প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাংকের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণাকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কর্মকর্তারা। প্রথমবার যেতে পারেননি অভিনেত্রী। 

সেসময় ইমেইলের মাধ্যমে জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তার পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতোই গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতুপর্ণা।

ঘণ্টার পর ঘণ্টা ইডি কর্মকর্তারাদের সঙ্গে ঋতুপর্ণার নানা বিষয়ে কথা হয়। এরপর এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না।’

জিজ্ঞাসাবাদের সময়ই এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল এমনই ধারণা তাদের।

এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। 

যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত