আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ফিরলেন মেহের আফরোজ শাওন, সঙ্গে পাওলি

ফিরলেন মেহের আফরোজ শাওন, সঙ্গে পাওলি

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। পাশাপাশি অভিনয়ে নিয়মিত হওয়ারও আভাস দিয়েছেন এই অভিনেত্রী।

 

নতুন সিনেমায় যুক্ত হওয়ার পর মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে বলেন, সিনেমার গল্প-চিত্রনাট্য পছন্দ হয়েছে। পরিচালক, টিম, সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায়। তাই যুক্ত হওয়া। শুক্রবার (৫ জুলাই) থেকে আমার অংশের শুটিং শুরু হবে।

pawlidam-shawon-2

‘নীল জোছনা’ শিরোনামের এ সিনেমায় শাওন-পাওলি ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের তারিক আনাম খান, ইন্তেখাব দিনারের মতো তারকারা। এরই মধ্যে এর প্রথম অংশের শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন ফখরুল আরেফীন।

 

pawlidam-shawon-7

১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা রাখেন মেহের আফরোজ শাওন। এরপর বেশ কিছু একক-ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সর্বশেষ হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে দেখা যায় তাকে। এটি ২০০৮ সালে মুক্তি পায়।

pawlidam-shawon-5

দীর্ঘ বিরতি নেওয়া প্রসঙ্গে শাওন বলেন, ১৬ বছর পর অভিনয় করতে যাচ্ছি। আসলে দুই বছর ধরেই ভাবছিলাম, ভালো গল্প-আয়োজন পেলে অভিনয়ে ফিরব।

pawlidam-19

তিনি আরও বলেন, ভাবতে ভাবতেই দুই বছর চলে গেল। অবশেষে মাস দুয়েক আগে এই সিনেমায় যুক্ত হয়েছি। আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না। যদি পছন্দসই কাজ আসে, তাহলে করব।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত