আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

টেলিগ্রামের সিইও গ্রেপ্তার

টেলিগ্রামের সিইও  গ্রেপ্তার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফ্রান্স পুলিশ। স্থানীয় সময় শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের উত্তরের একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। খবর বিবিসির।


ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ান জানিয়েছে, দুরভ তার প্রাইভেট জেট নিয়ে লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।


৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দুরভ বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও। ফরাসি পুলিশ তাকে একটি অপরাধের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে যা টেলিগ্রামের সাথে সম্পর্কিত।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পরিস্থিতি পরিষ্কার করার জন্য ফ্রান্সে রুশ দূতাবাস এখনই পদক্ষেপ নিচ্ছে এবং তারা প্রাথমিকভাবে ঘটনার বিশদ বুঝতে চেষ্টা করছে।

টেলিগ্রাম রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে অত্যন্ত জনপ্রিয়। 

দুরভ ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। এর আগে, রুশ সরকার তাকে তার প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম 'ভিকে' তে বিরোধীদের ঠাঁই না দিতে বলেছিল, যার ফলে তিনি প্ল্যাটফর্মটি বিক্রি করে ২০১৪ সালে রাশিয়া ত্যাগ করেন এবং দুবাই চলে যান। সেখান থেকেই তিনি টেলিগ্রাম পরিচালনা করেন।

২০১৮ সালে রাশিয়া টেলিগ্রাম নিষিদ্ধ করে, তবে ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। 

বর্তমানে টেলিগ্রাম বিশ্বব্যাপী ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পর অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গণ্য করা হয়। ২০২৫ সালের মধ্যে টেলিগ্রামের ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত