আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বুরকিনা ফাসোয় আল–কায়েদা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীর হামলায় মৃত দুই শতাধিক

বুরকিনা ফাসোয় আল–কায়েদা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীর হামলায় মৃত দুই শতাধিক

ছবি: এলএবাংলাটাইমস

মধ্য আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে আল-কায়েদা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৪০ জন।

বুরকিনা ফাসোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কায়া থেকে ৪০ কিলোমিটার বা প্রায় ২৫ মাইল উত্তরের বারসালোঘো অঞ্চলে এ হামলা হয়।
জানা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিরাপত্তার জন্য পরিখা খোঁড়ার কাজে যুক্ত মানুষজনের ওপর বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি করে। হামলার পর থেকে বেশ কয়েকজন সেনা নিখোঁজ রয়েছেন। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের অস্ত্র ও একটি সামরিক অ্যাম্বুলেন্স নিয়ে যায়।

হামলার ঘটনার পরবর্তী সময়ের একটি ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে জেএনআইএম। নিকোলাস হক বলেন, ‘ভিডিওতে আমরা নারী-পুরুষ-শিশুদের নিজেদের খোঁড়া পরিখার ভেতর পড়ে থাকতে দেখেছি। সেটি যেন একটি গণকবরে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে কায়া শহর থেকে চিকিৎসক, নার্সসহ অন্য কর্মীদের আনা হয়েছে।

বুরকিনা ফাসোর ভূখণ্ডের অর্ধেক আল-কায়েদার ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। নিকোলাস হক বলেন, সম্ভাব্য হামলার বিষয়ে গত শুক্রবারই আভাস পেয়েছিল বুরকিনা ফাসোর সামরিক বাহিনী। এ জন্য স্থানীয় লোকজনকে পরিখা খুঁড়তে বলা হয়েছিল। দীর্ঘদিন ধরে বুরকিনা ফাসোয় সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াই চলছে। এসব লড়াইয়ে নিহত হয়েছেন হাজারো মানুষ। আর এক দশকেরও বেশি সময়ে বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত