আপডেট :

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

পাকিস্তানে কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভ, সংঘর্ষে আহত ২৭

পাকিস্তানে কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভ, সংঘর্ষে আহত ২৭

ছবিঃ এলএবাংলাটাইমস

পাকিস্তানের লাহোরে কলেজ ক্যাম্পাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে কলেজের নিরাপত্তা দল ও পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন।

এই ধর্ষণের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গতকাল রোববার এ ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ আরও জানায়, এ ঘটনার এফআইআর নথিভুক্ত করা হয়নি, কারণ ওই তরুণীর পরিবারের সদস্যরা কেউ সামনে আসতে চাইছেন না।

ধর্ষণের অভিযোগ ওঠার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক হয়ে আজ শহরের বিভিন্ন কলেজের বাইরে বিক্ষোভের আয়োজন করেন। এর মধ্যে হাফিজ সেন্টার পাঞ্জাব কলেজ ক্যাম্পাসে বিক্ষোভকারী ও নিরাপত্তা দলের মধ্যে সংঘর্ষ বাধে। পরে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসব সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

রেসকিউ ১১২২–এর দেওয়া বিবৃতিতে বলা হয়, হাফিজ সেন্টার পাঞ্জাব কলেজ ক্যাম্পাসে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ২৭ জন আহত হন। উদ্ধারকারী ব্যক্তিরা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে। একজন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় সার্ভিসেস হাসপাতাল লাহোরে পাঠানো হয়েছে।

আজ এক সংবাদ সম্মেলনে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) ফয়সাল কামরান বলেন, পুলিশ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে, যাতে তদন্তটা চালানো যায়। তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত যে অভিযোগ পাওয়া গেছে তা যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টির তদন্ত চলছে।’

ফয়সাল কামরান আরও বলেন, সব হাসপাতালের রেকর্ড ও কলেজের সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা হয়েছে। কিন্তু এ ধরনের কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

ডিআইজি ফয়সাল বলেন, শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে হেফাজতে নেওয়ার দাবি জানাচ্ছেন। মডেল টাউনের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ও সহকারী এসপি অধ্যক্ষকে সরিয়ে নিয়ে এসেছেন। বিক্ষোভে শিক্ষার্থীদের ছোড়া পাথরের আঘাতে কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন।

পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত পাঞ্জাব কলেজে গিয়ে শিক্ষার্থীদের ন্যায় বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, ছবি ও ভিডিও মুছে ফেলার অভিযোগ প্রমাণিত হলে অধ্যক্ষ ও কলেজ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এটি করতে গিয়ে যদি কলেজটিকে সিলগালা করতে হয় এবং রেজিস্ট্রেশন বাতিল করতে হয়, তাতেও কোনো ধরনের দ্বিধা করা হবে না।

শিক্ষামন্ত্রী বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন প্রকাশ করেন। একই সঙ্গে তিনি পুলিশকে শিক্ষার্থীদের লাঠিপেটা না করতে নির্দেশ দেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত