আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

রতন টাটা হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে প্রশ্ন

শিল্পপতি রতন নাভাল টাটা ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মারা যান। মৃত্যুর পর তার ১০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতে থাকে- সম্পত্তির উইলে কার ভাগ কত?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শীর্ষ এই শিল্পপতি তার উইলে ভাই জিমি টাটা, সৎ বোন শিরিন ও ডিয়ানা জেজিভয় এবং প্রিয় পোষা কুকুর টিটোকেও তার সম্পদের একটি অংশ দিয়েছেন। উইলে আছে তার বাবুর্চি রাজন এবং বাটলার সুব্বিয়ার ভাগও। সেই সঙ্গে আলোচিত শান্তনু নাইডুকেও দিয়েছেন সম্পত্তির ভাগ।

টিটোর জন্য সীমাহীন যত্ন

রতন টাটা তার উইলে জার্মান শেফার্ড টিটোকে আজীবন যত্নের গ্যারান্টি দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করেছেন। পশ্চিমা দেশগুলোতে পোষা প্রাণীর জন্য বিধান রেখে যাওয়া সাধারণ ঘটনা, তবে ভারতে অনুরূপ ঘটনা বিরল।

টিটোকে পাঁচ-ছয় বছর আগে একই নামের প্রাক্তন কুকুরের মৃত্যুর পরে দত্তক নিয়েছিলেন রতন টাটা। তার দেখাশোনা করবেন তার দীর্ঘদিনের রাঁধুনি রাজন।

নাইডু কী পেলেন

উইলে রতন টাটার এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শান্তনু নাইডুর কথা উল্লেখ রয়েছে। শান্তনু নাইডুর 'গুডফেলো' নামক সংস্থা থেকে টাটা তার অংশীদারিত্ব ত্যাগ করেছেন। এছাড়া শান্তনুর বিদেশে শিক্ষার জন্য নেওয়া ব্যক্তিগত ঋণও মওকুফ করেন। টাটা গ্রুপের সংস্থায় কাজ শুরু করা পুনের যুবক নাইডুর সঙ্গে টাটার বন্ধুত্ব গড়ে ওঠে মূলত কুকুরের প্রতি তাদের পারস্পরিক স্নেহ থেকে।

এছাড়া রতন টাটার বেশিরভাগ সম্পদই টাটা সন্স এবং টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিতে তার শেয়ার। এটি এখন রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশনে (আরটিইএফ) স্থানান্তরিত হবে। এই ফাউন্ডেশন অলাভজনক কাজের জন্য অর্থ প্রদান করবে। শুধু তাই নয়, রতন টাটা তার ব্যক্তিগত ক্ষমতায় স্টার্টআপে যে বিনিয়োগ করেছেন তা বাতিল করা হবে এবং অর্থ এই ফাউন্ডেশনে স্থানান্তর করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত