আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

জাতির কাছে ক্ষমা চাইলেন নাজিব রাজাক

জাতির কাছে ক্ষমা চাইলেন নাজিব রাজাক

বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জাতির কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ সরানোর ঘটনায় তিনি বর্তমানে কারাগারে আছেন।


স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ব্যর্থতার দায় স্বীকার করেন নাজিব রাজাক। তবে দাবি করেছেন, এই কেলেঙ্কারি তিনি শুরু করেননি বা এর 'মাস্টারমাইন্ড' তিনি নন। লিখিত বিবৃতি কুয়ালালামপুরের আদালত এলাকায় পাঠ করেছেন তার ছেলে মোহাম্মদ নিজার।


চিঠিতে নাজিব রাজাক বলেন, 'প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে আমার তত্ত্বাবধানে ওয়ানএমডিবির (মালয়েশিয়ার প্রধান উন্নয়ন তহবিল) বিপর্যয় ঘটেছে জেনে প্রতিদিন আমার কষ্ট হয়। এ জন্য আমি মালয়েশিয়ার জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি।'

২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে দেশটির প্রধান উন্নয়ন তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ থেকে ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি আত্মসাতের অভিযোগ ওঠে। এর সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং তাদের সহযোগীরা ছিলেন। সেখান থেকে ১০ মিলিয়ন ডলার গ্রহণের প্রমাণ পাওয়া যায় নাজিবের বিরুদ্ধে। এ নিয়ে কমপক্ষে ছয়টি দেশে দুর্নীতির তদন্ত হয়।


পরে বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও মুদ্রাপাচারের অভিযোগে মামলা হয় নাজিবের বিরুদ্ধে। ২০২০ সালে মামলার রায়ে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিংগিত জরিমানা করা হয়। পরে মালয়েশিয়ার সাবেক রাজার সভাপতিত্বে একটি 'ক্ষমা বোর্ড' এই সাজা অর্ধেক করে দেয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত