আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

হামলার কথা ইরানকে জানিয়েছিল ইসরায়েল!

হামলার কথা ইরানকে জানিয়েছিল ইসরায়েল!

হামলা চালানোর আগের দিনই তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে তথ্য জানিয়েছিল ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সংবাদ সাইট অ্যাক্সিওসের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ খবর জানিয়েছে।


সূত্রের বরাতে সংবাদে বলা হয়েছে, শনিবার ভোরে আক্রমণের আগে শুক্রবারই ইরানকে হামলা হতে পারে বলে সতর্ক করেছিল ইসরায়েল। চলমান পাল্টাপাল্টি হামলা থামানো এবং বিস্তৃত উত্তেজনা বাড়ানো রোধের একটি প্রচেষ্টা ছিল এই ইসরায়েলি বার্তা।


সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলিরা ইরানিদের আগে থেকেই পরিষ্কার করে দিয়েছিল যে তারা সাধারণভাবে কী আক্রমণ করতে যাচ্ছে, কেমন আক্রমণ হতে পারে।

অন্য দুটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল ইরানিদের এই হামলার প্রতিক্রিয়া না জানাতেও বলেছিল। তারা জোর দিয়েছিল যে, ইরান যদি প্রতিশোধ নেয় তবে ইসরায়েল আরও একটি হামলা চালাবে। বিশেষ করে যদি ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়।


এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, কয়েক মাস ধরে অব্যাহত হামলার জবাবে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

অন্যদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে তাদের কিছু স্থাপনায় হামলা চালানো হয়েছে, কিন্তু ইসরায়েল কেবল 'সীমিত ক্ষতি' করতে সক্ষম হয়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূল আঘাত প্রতিহত করেছে।

হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান নেতাদের হত্যার জবাবে গত ১ অক্টোবর সন্ধ্যায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরান দাবি করেছে, ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ইরান ১৮০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত