আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

পুতিন-মাস্কের নিয়মিত যোগাযোগ, উদ্বেগে রয়েছে ওয়াশিংটন

পুতিন-মাস্কের নিয়মিত যোগাযোগ, উদ্বেগে রয়েছে ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০২২ সালের শেষ দিক থেকে ‘নিয়মিত যোগাযোগ’ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এমন প্রতিবেদন প্রকাশ্যে আসার পর ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে। এরইমধ্যে এই ঘটনায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রশাসক বিল নেলসন তদন্তের আহ্বান জানিয়েছেন। খবর পলিটিকো ও সিএনএনের। 


ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মহাকাশ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক পুতিনের সঙ্গে ‘ব্যক্তিগত নানা বিষয়, ব্যবসা, ভূরাজনৈতিক উত্তেজনা’ নিয়ে আলোচনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের। এর কারণ হিসেবে বলা হয়েছে, স্পেসএক্সের সঙ্গে নাসা ও মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক আছে। 

এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাস্ককে তার প্রতিষ্ঠানের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা তাইওয়ানে চালু না করতে অনুরোধ করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তরফে পুতিন মাস্ককে এই অনুরোধ করেছিলেন।  

এমন রিপোর্টের পর মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডম স্মিত এক সাক্ষাৎকারে বলেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কিনা তা নিশ্চিত করতে এলন মাস্ক কী করছেন তা আমাদের তদন্ত করা উচিত। 


এ ছাড়া মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটি ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সিনিয়র সদস্য জিন শাহীন পেন্টাগনকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

তবে এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, মাস্ক আর ক্রেমলিনের মধ্যে শুধু ফোনে একবার কথা হয়েছে। এ ছাড়া এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি মাস্ক। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত