আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

ফিলিপাইনে ঝড়ে মৃত্যু বেড়ে ১০০

ফিলিপাইনে ঝড়ে মৃত্যু বেড়ে ১০০

ছবিঃ এলএবাংলাটাইমস

ফিলিপাইনে মৌসুমি ঝড় ট্রামির আঘাতে ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার এই ঝড় আঘাত হানে। আজ রোববারও একটি হ্রদে তল্লাশি অভিযান চালিয়েছেন ডুবুরিরা। ঝড়ের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোয়ও চলছে উদ্ধার অভিযান।

এ বছর দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড়গুলোর মধ্যে এটি একটি ছিল।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যানুসারে, ঝড়ের তাণ্ডব থেকে প্রাণ রক্ষা করতে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। এখনো অন্তত ৩৬ জন নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিকোল অঞ্চলে। সেখানে ৩৮ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশির ভাগই ডুবে মারা গেছেন।

বিকোল অঞ্চলের পুলিশের পরিচালক আন্দ্রে ডিজোন এএফপিকে বলেছেন, ‘আমরা এখনো অনেক ফোন পাচ্ছি। আমরা সাধ্যানুযায়ী সবচেয়ে বেশি সম্ভব মানুষকে রক্ষার চেষ্টা করছি। আশা করি, আর কেউ মারা যাবে না।’

ওই অঞ্চলের কয়েকটি এলাকায় অনেক মানুষ এখনো বাড়ির ছাদে বা ওপরের তলায় আটকা পড়ে আছেন বলেও জানান তিনি।

রাজধানী ম্যানিলার দক্ষিণের বাতাঙ্গাস এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশপ্রধান জেসিন্ত মালিনাও।

বেশির ভাগই মারা গেছেন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে হওয়া ভূমিধসে চাপা পড়ে। কেউ কেউ গাছচাপা পড়েও মারা গেছেন। প্রদেশে এখনো অন্তত ২০ জন নিখোঁজ আছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত