আপডেট :

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

ইসরায়েলে ক্যাটজকে প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলে ক্যাটজকে প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে সরিয়ে দিলেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্যাটজ। নেতানিয়াহু বলেছেন, গ্যালান্টের সঙ্গে তার আস্থার ঘাটতি ছিল।


ইসরায়েলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল করলেন নেতানিয়াহু। গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, ''গ্যালান্টের উপর আস্থা কমছিল। তাই তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।''


গ্যালান্টের জায়গায় প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে ক্যাটজকে। ইসরায়েল ক্যাটজ এতদিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, ''শত্রুর বিরুদ্ধে জয় সুনিশ্চিত করব এবং  লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। এই লক্ষ্য হলো গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাকে ধ্বংস করার লক্ষ্য।''

কী বলছেন নেতানিয়াহু?


এই ঘোষণার পর গ্যালান্ট বলেছেন, ''ইসরায়েলের নিরাপত্তা সবসময়ই আমার প্রথম ও প্রধান লক্ষ্য।'' গ্য়ালান্ট ৩০ বছর ধরে ইসরায়েলের নৌবাহিনীতে কাজ করেছেন।

নেতানিয়াহু গ্যালান্টকে সরিয়ে দেয়ার কারণ হিসাবে দুইটি বিষয়ের উল্লেখ করেছেন 'আস্থার সংকট' ও 'উল্লেখযোগ্য ব্যবধান'।

নেতানিয়াহু বলেছেন, ''যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা খুবই জরুরি। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসে সেই আস্থা ছিল। গত কয়েক মাসে যুদ্ধের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ফল হয়েছে, কিন্তু আস্থায় চিড় ধরেছে।''

গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে দুইজনের মধ্যে দূরত্ব বেড়েছে। তাদের মধ্যে কৌশলগত মতপার্থক্য সামনে এসেছে। গ্যালান্ট বন্দিদের দেশে ফেরাতে কূটনৈতিক চুক্তির পথে হাঁটতে চেয়েছেন। তিনি প্রকাশ্যে নেয়ানিয়াহুর সমালোচনা করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত