আপডেট :

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

সমর্থকের মৃত্যু, জয়ের আনন্দ ম্লান বায়ার্নের

সমর্থকের মৃত্যু, জয়ের আনন্দ ম্লান বায়ার্নের

 

ঘরের মাঠে দিনামো জাগরেবকে ৯-২ গোলে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দুর্দান্ত শুরু করে বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে হারের পর বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় বাভারিয়ান। তবে চতুর্থ ম্যাচে এসে ফের জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হ্যারি কেইন-থমাস মুলাররা। তবে বায়ার্নের এই জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে মাঠে খেলা দেখতে যাওয়া এক সমর্থকের মৃত্যুর খবরে।


বুধবার (৬ নভেম্বর) রাতে আলিয়াঞ্জ আরেনায় চ্যাম্পিয়নস লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে বেনফিকাকে ১-০ গোল হারিয়ে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। হ্যারি কেইনের পাঠানো ক্রসে বুলেট হেডারে ৬৭তম মিনিটে একমাত্র গোলটি করে ম্যাচের ভাগ্য গড়ে দেন বায়ার্নের জামাল মুসিয়ালা।


বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ ও ক্লাবটির সমর্থকগোষ্ঠী ‘ক্লাব এনআর. ১২’ জানিয়েছে, ম্যাচ শুরুর ৩ মিনিট পরেই আলিয়াঞ্জ অ্যারেনার দক্ষিণ পাশের গ্যালারিতে বসা এক সমর্থক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ওই অংশে নেমে আসে নীরবতা।

ওই সমর্থকের আশপাশে থাকা অন্য সমর্থকেরা প্যারামেডিক ও পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে প্রায় আধা ঘণ্টা পর একটি স্ট্রেচারে করে তাকে স্টেডিয়ামের বাইরে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই সমর্থকের নাম–পরিচয় কোনো সংবাদমাধ্যম এখনো জানাতে পারেনি।

বায়ার্ন ভক্তের মৃত্যুর খবরে আলিয়াঞ্জ অ্যারেনায় শোকের আবহ নেমে আসে। তার প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে থাকা সমর্থকেরা গান গাওয়া বন্ধ করে দেন। কেউ কোনো ধরনের স্লোগানও দেননি।

 

এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানিয়েছে, ‘আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে জরুরি চিকিৎসার প্রয়োজন পড়ায় ম্যাচটা শুরুর পরপরই আড়ালে চলে যায়। স্টেডিয়ামের ওই অংশের সমর্থকেরা যতটা উল্লসিত থাকেন, পরিস্থিতি বিবেচনা করে তারা অতটা উল্লাস করেননি। ক্লাবও ম্যাচের কাভারেজ কমিয়ে দেয়।’

বায়ার্ন আরও জানিয়েছে, ‘রেফারি শেষ বাঁশি বাজানোর ঘণ্টাখানেকের মধ্যে জার্মানির রেকর্ড চ্যাম্পিয়নরা দুঃসংবাদটি জানতে পারে। হাসপাতালে নেওয়ার পথে আমাদের এক সমর্থক মারা গেছেন। ওই সমর্থকের স্বজনদের পাশাপাশি বায়ার্নও শোকে শোকাহত।’

বায়ার্ন সমর্থকগোষ্ঠী ‘ক্লাব এনআর. ১২’ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘(একজন সমর্থকের) জরুরি চিকিৎসার প্রয়োজন পড়ায় আমরা আজ (গত রাতে) দলকে স্বাভাবিক সমর্থন জানাতে পারছি না। আগে জীবন, পরে খেলা। তার পরিবারের সবাই এবং বন্ধুরা যেন শক্ত থাকতে পারে, আমরা সেই কামনা করছি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত