আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি

সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি

রাখাইনের প্রায় সব শহরই দখলে নিয়েছে মিয়ানমারের জান্তাবিরোধী বিদ্রোহীরা। রাজ্যটির ১৭টি শহরের মধ্যে ১১টি দখলের পর সম্প্রতি আরাকান আর্মি ঘোষণা দিয়েছিল, আরও চার শহর পতনের দ্বারপ্রান্তে। এরই মধ্যে গত রোববার সশস্ত্র গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ মংডু শহর দখলে নেওয়ার কথা জানায়।


মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন বলছে, মংডু দখলের মধ্য দিয়ে আরাকান আর্মি এখন বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটারের বেশি সীমান্তের পূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে।


বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটারের বেশি সীমান্তের পূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। ছবি: সংগৃহীত

আরাকান আর্মি জানিয়েছে, মংডুর সর্বশেষ জান্তা ঘাঁটিটি দখলের সময় 'কুখ্যাত' ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনসহ কয়েকশ সরকারি সেনাকে আটক করা হয়েছে।


থুরিন তুনসহ আটক জান্তা সেনাদের ছবি এবং ঘাঁটি থেকে জব্দ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি। তবে জান্তা বাহিনী মংডুর পতন নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি।

জাতিগত বাহিনী জানিয়েছে, গত ১৪ অক্টোবর মংডু শহরের বাইরে শহরটির সর্বশেষ অবশিষ্ট সরকারি ইউনিট বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে হামলা চালানো হয়। জান্তার বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াইয়ের পর গত রোববার ঘাঁটিটি দখল করেন তারা।

 

আরাকান আর্মি আরও জানিয়েছে, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরের জন্য লড়াইয়ের সময় সরকারি বাহিনীর ৪৫০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে। আরাকান আর্মি সেনারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। ঘাঁটি থেকে সেনারা পালিয়ে যাওয়ার পর প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ জান্তার মিলিটারি অপারেশনস কমান্ড ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন এবং সরকারি বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হয়।

ঘাঁটিটি দখলের কয়েক ঘণ্টা আগে ভেতরে আটকে পড়া সরকারি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে, তাদের সরিয়ে নিতে শাসক নেতার প্রতি আহ্বান জানায়। ভিডিওতে বলতে শোনা যায়, তারা তিন মাস ধরে ঘাঁটিতে আটকা পড়ে আছে, শাসকগোষ্ঠীর নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেননি। ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন তাদের অন্ধকারে ফেলে রেখেছেন।

 

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে শান্তিপূর্ণ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন অভিযানের নির্দেশ দেওয়ার জন্য কুখ্যাত ছিলেন এই জেনারেল।

মান্দালয় প্রাসাদে অবস্থিত সরকারের কেন্দ্রীয় সামরিক কমান্ডের সদর দপ্তরে একটি জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আটক সরকারবিরোধী কর্মীদের নির্মম নির্যাতনের তদারকি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সরকারের পক্ষে লড়াই করার জন্য প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার দায়িত্বও ছিল এই জেনারেলের।

 

২০২১ সালের অভ্যুত্থানের পর সরকারের সামরিক বাহিনী থেকে দলত্যাগ করা সাবেক সেনা ক্যাপ্টেন জিন ইয়াও মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতীকে বলেন, ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন ঊর্ধ্বতনদের প্রতি অবিচল আনুগত্য এবং কমান্ডের অধীনে থাকা সৈন্যদের প্রতি নির্মমতার জন্য পরিচিত ছিলেন। তিনি দেহরক্ষীদের নির্দেশ দিয়েছিলেন, কোনো সরকারি সেনা যদি পালিয়ে যায় বা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণের চেষ্টা করে, তবে তাকে গুলি করে মেরে ফেলতে। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রকৃত পরিস্থিতি জানাতে ব্যর্থ হয়েছেন, বিশেষ করে আহত সৈন্যদের অবস্থা সম্পর্কে।

জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর 'ব্রাদারহুড অ্যালায়েন্স'র সদস্য আরাকান আর্মি। তারা গত বছরের অক্টোবরে অপারেশন ১০২৭ শুরুর পর থেকে রাজধানী লাশিওসহ উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে। আরাকান আর্মি ২০২৩ সালের নভেম্বরে তাদের নিজ রাজ্য রাখাইনে অভিযান সম্প্রসারণ করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত