আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

সিরিয়ায় সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দিল বাথ পার্টি

সিরিয়ায় সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দিল বাথ পার্টি


সশস্ত্র বিরোধীরা ক্ষমতা দখলের পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাথ পার্টি দলের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।


হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং ফ্রি সিরিয়ান আর্মির নেতৃত্বে আসাদবিরোধী বাহিনী সপ্তাহান্তে দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। ফলে প্রেসিডেন্ট রাশিয়ায় পালিয়ে যান। সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।


স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানায় পার্টির কর্মী-সমর্থকেরা। ছবি: সংগৃহীত

সিরিয়ার আল ওয়াতান সংবাদপত্রে প্রকাশিত এক বিবৃতিতে বাথ পার্টি ঘোষণা করে, জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে পার্টির নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সমস্ত প্রকাশে দলের সব কার্যক্রম স্থগিত রাখতে।

বিবৃতিতে বলা হয়, অস্ত্রসহ দলের সব বস্তুগত সম্পদ স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

আরব বিশ্বকে একত্রিত করা এবং পশ্চিমা প্রভাব থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে গঠিত বাথ পার্টি ১৯৬৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতায় আসে। দলটি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন ও ইসরায়েলবিরোধী অবস্থান অব্যাহত রাখে।

33
বাশার আসাদের বাবা হাফেজ আল-আসাদ। ছবি: সংগৃহীত

বাশার আসাদের বাবা হাফেজ আল-আসাদ ১৯৭০ সাল থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দিয়েছেন। এরপর লাগাম তুলে দেওয়া হয় তার ছেলের হাতে।

এ সপ্তাহের শুরুতে সিরিয়ার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির ঘোষণা দেন, তার সরকার ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আল-বশির এর আগে সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল-শাম পরিচালিত সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।

এক প্রতিবেদনে দামেস্কের সূত্রের বরাত দিয়ে আল জাজিরা দাবি করেছে, নতুন কর্তৃপক্ষ পুরনো নিরাপত্তা বাহিনী ভেঙে দেওয়া, সামরিক বাহিনী পুনর্গঠিত করা এবং সিরিয়ার বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন বাতিল করার পরিকল্পনা করছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত