আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্রিস্টোফরকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প

ক্রিস্টোফরকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। এর আগে ক্রিস্টোফরকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। যার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানালেন এফবিআই-এর পরিচালক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ১১ ডিসেম্বর বুধবার এফবিআই-এর আভ্যন্তরীণ এক বৈঠকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন রে। আগামী জানুয়ারিতে ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের আগেই পদ ছাড়ার কথা জানালেন তিনি। ইতোমধ্যেই নিজের মতো করে প্রশাসন সাজাতে শুরু করেছেন ট্রাম্প। প্রশাসনের বিভিন্ন পদে যাদের মনোনীত করা হচ্ছে তারা সকলেই ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ। এফবিআই-এর প্রধান হিসেবে ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কাশ প্যাটেল। যিনি ‘নাটকীয়ভাবে’ আইন প্রয়োগকারী সংস্থাকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এফবিআই-এর ক্ষমতা সংকুচিত করার আহ্বান জানিয়েছেন। ২০১৭ সালে ক্রিস্টোফারকে দশ বছরের জন্য মনোনীত করেছিলেন ট্রাম্প নিজেই। তবে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এফবিআই। যার ফলে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েছিলেন রে। বুধবার বৈঠকে বক্তৃতাকালে রে বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যুরো এবং আমার জন্য সঠিক পদক্ষেপটি হচ্ছে- জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং তারপর পদত্যাগ করা। তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে ব্যুরোকে ঝামেলার গভীরে নিয়ে যাওয়া এড়াতে এটাই সর্বোত্তম পন্থা।

শেয়ার করুন

পাঠকের মতামত