আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ইউএসএআইডির ৬০ কর্মকর্তাকে ছুটিতে পাঠাল ট্রাম্প

ইউএসএআইডির ৬০ কর্মকর্তাকে ছুটিতে পাঠাল ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রায় ৬০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সবেতন ছুটিতে পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের কাছ থেকে রয়টার্স এই তথ্য জানতে পেরেছে। মার্কিন সরকার বিশ্বজুড়ে ইউএসএআইডির সব প্রকল্পের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়ার পর এমন পদক্ষেপ নেওয়া হলো।


বিশ্বজুড়ে মার্কিন সহায়তার বরাদ্দ কত হবে, তা ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণের প্রচেষ্টায় শামিল হতে গত শনিবার ইউএসএআইডি কর্মীদের আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। কোনো কর্মী প্রশাসনের আদেশ উপেক্ষা করলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।


সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ইউএসএআইডির কর্মীদের কাছে অভ্যন্তরীণভাবে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, নতুন প্রশাসন ইউএসএআইডিতে এমন বেশ কিছু পদক্ষেপ শনাক্ত করেছে, যেখানে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ও মার্কিন জনগণের চাওয়াকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে।

ভারপ্রাপ্ত প্রশাসক জ্যাসন গ্রে ওই চিঠিতে আরও লিখেছেন, ‘ফলে আমরা কিছুসংখ্যক ইউএসএআইডি কর্মীকে পূর্ণাঙ্গ বেতন ও সুবিধা সহকারে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছি।’ ইউএসএআইডির উল্লেখিত তৎপরতা নিয়ে পর্যালোচনা চলাকালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান তিনি। ওই চিঠির কপি পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের আওতায় ঠিক কতজন কর্মীকে ছুটিতে পাঠানো হবে, তা সুনির্দিষ্ট করে চিঠিতে উল্লেখ করা হয়নি। তবে এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র রয়টার্সকে বলেছে, এই সংখ্যা ৫৭ থেকে ৬০-এর মতো হতে পারে।দুটি সূত্র বলেছে, যাঁদের ছুটিতে পাঠানো হচ্ছে, তার মধ্যে ওয়াশিংটনভিত্তিক প্রায় সব ইউএসএআইডি ব্যুরোর নেতৃত্বস্থানীয় কর্মীরা আছেন। জ্বালানি সুরক্ষা, পানিসংক্রান্ত সুরক্ষা, বিদেশে শিশু শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তির মতো খাতগুলোতে তাঁরা কাজ করেন।

এ ব্যাপারে ইউএসএআইডি কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।প্রেসিডেন্ট হলে কেন্দ্রীয় আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। রিপাবলিকান এই নেতার ধারণা, তিনি প্রথম মেয়াদে (২০১৭-২০২১) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় আমলাতন্ত্র তাঁর বৈরী ছিল। ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মাথায় সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হয়ে ওঠেন।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু সংস্থার কর্মীদের রদবদল কিংবা বরখাস্ত করেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা কর্মসূচি ৯০ দিন বন্ধ রাখারও নির্দেশ দেন ট্রাম্প। বিদেশি সহায়তাগুলো তাঁর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখতে এমন নির্দেশ দেওয়া হয়েছে।।গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে সহায়তা কার্যক্রম বন্ধ রাখার একটি আদেশ জারি করেছে। বিদ্যমান সহায়তা কর্মসূচির ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত