আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

পাকিস্তানে সামরিক বাহিনীর বহরে হামলা-গোলাবর্ষণ

পাকিস্তানে সামরিক বাহিনীর বহরে হামলা-গোলাবর্ষণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার নোশকি এলাকার কাছে কোয়েটা-তাফতান মহাসড়কে এই হামলা হয়েছে। হামলায় আরও ৪০ জন সেনা আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছে। সেইসঙ্গে হামলায় নিহতদের মধ্যে দুইজন বেসামরিক বলে জানিয়েছে তারা। 

কর্মকর্তারা ডনকে জানায়, ফ্রন্টিয়ার কোরের ওই বহরটিতে ছয়টি বাস ও দু’টি গাড়িসহ আটটি যান ছিল। বহরটি কোয়েটা শহর থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় নোকুন্দি শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নোশকি শহরের কাছে বহরের একটি বাসের পাশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।


দেশটির নিরাপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে জানায়, বিস্ফোরক ভরা গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী বহরের একটি বাসকে ধাক্কা দেয়। এরপর বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে যায়। কিন্তু বহরের অপর সাতটি যানে অক্ষত ছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানায়, হামলার পরে নিকটবর্তী পর্বতে লুকিয়ে থাকা হামলাকারীরা বহর লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ চালায়। এর জেরে গাড়িবহরে থাকা নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। সেইসময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। 

ডন বলছেন, এই ঘটনার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালে ওই এলাকার উপরে কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখা যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মৃতদেহগুলো ও আহতদের নোশকি টিচিং হাসপাতালে পাঠানো হয়। দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে বলেন, পাঁচটি মৃতদেহ ও তিন ডজনেরও বেশি আহতকে হাসপাতালে আনা হয়েছে। 

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং জানায়, অভিযান চলাকালে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত